1. dailyainerkantho@gmail.com : admin :
ইকসু গঠনে ঐক্যবদ্ধ ইবির সকল শিক্ষার্থী; 'মুভমেন্ট ফর ইকসু' গঠন - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৫১|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইকসু গঠনে ঐক্যবদ্ধ ইবির সকল শিক্ষার্থী; ‘মুভমেন্ট ফর ইকসু’ গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 136 Time View

 

ইকসু গঠনে ঐক্যবদ্ধ ইবির সকল শিক্ষার্থী; ‘মুভমেন্ট ফর ইকসু’ গঠন

ইবি প্রতিনিধি

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হয়েও দীর্ঘ ৪৫ বছরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। কিন্তু সম্প্রতি এ নিয়ে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের নানা মহলের শিক্ষার্থীরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুর বারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের একটি পূর্বঘোষিত উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা।

এসময় ইকসু গঠনের উদ্দেশ্যে ‘মুভমেন্ট ফর ইকসু’ নামক একটি প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি নিয়ে এ প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিভিন্ন মহল থেকে ২৩ জন সদস্য নিয়ে প্রাথমিকভাবে মুভমেন্ট ফর ইকসু প্লাটফর্ম টি দাড় করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত প্লাটফর্ম ঐক্যমঞ্চের আহ্বায়ক হাশেম আলী ও সদস্য সচিব ইমদাদুল হক, ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায়, ইকসু গঠনের জন্য ইতিপূর্বে গঠিত ‘ইকসু গঠন আন্দোলন’ -এর মুখপাত্র বোরহান উদ্দিন, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সিআরসি ইবি শাখার সাধারণ সম্পাদক ফারহানা আঁখি, ইবি খেলাফত ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রতিনিধি শান্ত শিশির, আইন বিভাগের প্রতিনিধি সাকিব চাকলাদার, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নূর আলম, জমিয়তে তালাবিয়ে আরাবিয়া এর সেক্রেটারি শামীম, তালামিযের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, আহলে হাদিসের সভাপতি শোয়াইব, আহলে হাদিস যবসংঘের সভাপতি ইয়াসির, সোচ্চার ইবি শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহ, ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আদিবাসী যুম্ম সংগঠনের সভাপতি বাবলু মারমা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ইকসু সকল ইবিয়ানের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা ইকসু নিয়ে কথা বলে আসছি। কিন্তু প্রশাসন বারবার আইনের দোহাই দিয়ে যাচ্ছে। এবার তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল স্টেকহোল্ডারদের এক করে ইকসু গঠনের জন্য আন্দোলন গড়ে তুলছি। আমরা আমাদের প্লাটফর্মটির নাম দিয়েছি ‘মুভমেন্ট ফর ইকসু’। সকল ইবিয়ানরাই এর সদস্য। আমরা কার্যক্রম পরিচালনার জন্য অল্প কিছু সদস্য দিয়ে শুরু করেছি। আমরা খুবই দ্রুত বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি সংযুক্ত করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইকসু আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় ইবির আট শিক্ষার্থী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ইকসু গঠন আন্দোলন’ নামে একটি প্লাটফর্মের ঘোষণা করেন। জানা যায়, সেই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোকে হেয় করা ও নারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন থেকে ওয়াক আউট করেন ছাত্রসংগঠনের নেতারা। পরবর্তীতে গতকাল শুক্রবার ও আজ শনিবার শিক্ষার্থীদের সাথে ছাত্রসংগঠনগুলোর ধারাবিক আলোচনার মাধ্যমে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয় এবং সেখানে ‘ইকসু গঠন আন্দোলন’ প্লাটফর্মের নেতৃবৃন্দকেও সংযুক্ত করা হয় বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho