1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫৪|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইবিতে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 69 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৯ নং কক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এসময় কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: রশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একজন ভার্সেটাইল জিনিয়াস হওয়ার জন্য এই বিভাগে পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্নালিস্টদের সব বিষয়ে পড়তে হয় এবং সমাজ-রাষ্ট্রের প্রতিটি দিক নিয়ে কাজ করতে হয়। একজন সাংবাদিক তার কথা, লেখা ও কাজের মাধ্যমে সমাজকে উপস্থাপন করেন। মানুষের প্রতি দায়িত্ব পালনের সাথেই জার্নালিজমের সম্পর্ক।

তিনি আরো বলেন, ভালোভাবে পড়াশোনা করলে এই বিভাগের শিক্ষার্থীদের প্রফেশনাল দিক থেকে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সৎ ও সাহসী সাংবাদিক হওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত করার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho