
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৪-২০২৫ সেশনের সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিনান্স বিভাগের শিক্ষার্থী নয়ন দাশ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের(টিএসসিসি) ১১৬ নং কক্ষে সংগঠনটি এক মিলনমেলা “চাটগাঁইয়া মিলনমেলা” অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও আল-ফিকহ্ এন্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন(আজহারী) এ নতুন কমিটি ঘোষনা করেন।
এছাড়াও কমিটিতে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন,ইকবাল হোসেন ,আসিফ মাহমুদ,আজিম উদ্দিন ,জাহেদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নেমান ,মুহাম্মদ রাকায়েত হাসান , ফরহাদুল ইসলাম, সৌকত আলম তালুকদার ইমন।সাংগঠনিক সম্পাদক হিসেবে শামীম উদ্দিন রিয়াদ,নায়েজ মুহাম্মদ জিসান, ইফতেহার উদ্দিন । অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন,সহ-অর্থ সম্পাদক মোস্তাফিজর রহমান মুহিম।
দপ্তর সম্পাদক হিসেবে রায়হান নিজামী ,উপ-দপ্তর সম্পাদক সৈয়দ সাজিদ হোসেন ,তথ্য ও প্রচার সম্পাদক আদিল মুহাম্মদ তাসিফ ,উপ-প্রচার সম্পাদক আপনান মোস্তাফিজ,আইটি বিষয়ক সম্পাদক আসিফ উদ্দিন মিরাজ,
শিক্ষা সম্পাদক জাহেদুল ইসলাম ,সহ-শিক্ষা সম্পাদক শেখ রাসেল,আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মো: আব্দুল হান্নান আকিব,সংস্কৃতিক সম্পাদক দানিয়েল রহমান আলিফ,ছাত্রকল্যাণ সম্পাদক মেহরাজ বিন আলম ,সহ ছাত্রকল্যাণ সম্পাদক মু: তাকবির হাসান হৃদয়,ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে ফজল, চৌধুরী পূর্ণা বড়ুয়া,উপ ছাত্রী বিষয়ক সম্পাদক, সাফরিনা সোলতান,ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক,পরিকল্পনা বিষয়ক সম্পাদক,মিনহাজুর রহমান
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সম্রাট জিসান, ফাহিম, সায়েম শরীফ, রিয়াজ, ওয়াহিদ, আবু বক্কর, গোবিন্দ, জয়দাশ, মারুফ, তাহমিদ হাসান, আব্দুল্লাহ, মোরশেদা মিমি, রাফি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
অনুষ্ঠান শেষে ২০২৩-২০২৪ শিশিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয় এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ নাছির উদ্দিন আজহারীকে “সম্মাননা স্মারক ” প্রদান করা হয়।
এসময় সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি জায়েদ হোসেন বলেন, “ছাত্রদের সার্বিক কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা একটি শক্তিশালী এলামনাই সংগঠন গঠন করবো, যাতে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে এবং “চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।”
নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন, যেন ভবিষ্যতে ছাত্রকল্যাণে আরও কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হয়।