1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি রোভার স্কাউট গ্রুপের তিনদিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫৪|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইবি রোভার স্কাউট গ্রুপের তিনদিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 154 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে যৌথভাবে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জানা গেছে, ২০ থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী এ তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিন দুপুরে দীক্ষা সম্পর্ণ হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ন ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আর এস এল অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেলসহ প্রায় ৭০ জন রোভার ও সহচর উপস্থিত ছিলেন।

দীক্ষার্থীরা বলেন, এই দীক্ষাক্যাম্পের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, স্কাউট আইন বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করতে পারবো। স্কাউটের মূল মোটো হলো সেবা। তাই আমাদের প্রধান কাজ হলো সেবা দেওয়ার জন্য নিজেকে তৈরি করা। আমরা এই দীক্ষাক্যাম্প থেকে নিজেদের প্রস্তুত করে নিব যে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তা কাজে লাগাতে পারি।

ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেল জানান, আজ তাঁবুবাস ও দীক্ষাঅনুষ্ঠানের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিনে আমাদের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন দুপুরে দীক্ষার কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, এ অনুষ্ঠানে মূলত একজন মানুষ কীভাবে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসঙ্গে কিছু কারিগরি শিক্ষা তাদের হাতেকলমে শেখানো হয় যাতে তারা বিশ্বের যে প্রান্তেই যাক না কেন কখনোই নিজেদের অযোগ্য মনে না করে। দেশের যেকোনো ক্রান্তিকালে রোভার সদস্যা যেন সবটুকু দিয়ে এগিয়ে আসে এজন্যই আমরা কাজ করছি।

উপাচার্য ও ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগামীর বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, এখানে শুধু যোগ্যরাই টিকে থাকবে। এ যোগ্যতা অর্জনের জন্য রোভার স্কাউট অনন্য ভূমিকা পালন করে। স্কাউটিং যারা করে তারা আধুনিক বিশ্বকে বুঝে। এডুকেশনের পাশাপাশি রোভাররা সব হিউম্যান বৈশিষ্ট্যকে ধারণ করবে। আমরা যে পেশায়ই থাকি না কেন সমাজের জন্য কাজ না করলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। স্কাউটিংয়ের মাধ্যমে রোভাররা সমাজের জন্য কাজ করা শেখে। টিমওয়ার্ক ছাড়া ভালো কিছু সম্ভব না যেটা স্কাউটিংয়ে শেখানো হয়।

প্রসঙ্গত, রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটে অন্তর্ভুক্ত করা হয়। স্কাউট প্রতিজ্ঞা, নীতি ও আদর্শ সম্পর্কে অবহিত করে দীক্ষার্থীকে শপথ হয়ে থাকে। দীক্ষার মাধ্যমে তাদের সমাজসেবামূলক কাজের জন্য প্রস্তুত হওয়ার অঙ্গীকার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho