1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি সায়েন্স ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

ইবি সায়েন্স ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬,
  • 46 Time View

 

ইবি সায়েন্স ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের নবীন বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানয়তনে সায়েন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নবীন সদস্যদেরকে বরণ করে নেওয়া হয় এবংর প্রবীণ সদস্যদের সম্মাননা স্মারক প্রদানপূর্বক বিদায় দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সংগটনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী-সহ অন্যরা। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সফট স্কিল ট্রেইনার ও ‘নায়ক’-এর সিইও ড. শামীম এইচ নাহিন। অনুষ্ঠানে সংগঠনটির নবীন সদস্যদের বরণ এবং বিদায়ী সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের এগিয়ে রাখবে।”

তিনি আরও বলেন, “মুসলিম সভ্যতার ইতিহাসে আব্বাসীয় শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানচর্চা থেকে মুসলমানদের দূরে সরে যাওয়ার কারণেই ক্রমাবনতি শুরু হয়। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com