1. dailyainerkantho@gmail.com : admin :
ইয়াসিন খান পলাশ হত্যার বিচার চাওয়ায় মা ও স্বজনদের হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:০২|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইয়াসিন খান পলাশ হত্যার বিচার চাওয়ায় মা ও স্বজনদের হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 84 Time View

 

ইয়াসিন খান পলাশ হত্যার বিচার চাওয়ায় মা ও স্বজনদের হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ছেলে ইয়াসিন খান পলাশ হত্যার বিচার চাওয়ার, আসামীদের দ্বারা তার মা মোসা: আমেনা বেগম ও তার স্বজনদের হত্যার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে বাড়ি ঘর ছাড় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। আজ ২২ আগস্ট ২০২৬ইং শনিবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়াসিন খান পলাশ এর মা মোসা: আমেনা বেগম। এই সময় তাদের স্বজনদের অনেকেই উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোসা: আমেনা বেগম বলেন, আমার স্বামী মো: ইউনুস খান ৪৬০ ডিআইটি রোড পশ্চিম রামপুরা থানা হাতিরঝিল এই মর্মে আপনাদের সামনে তুলে ধরছি যে গত ১২ই জুন রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে আমার ছেলে ইয়াসিন খান পলাশ বাড়ির খুব কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা পলাশের উপর হামলা চালায় উক্ত ঘটনায় সন্ত্রাসীরা পলাশের খুব কাছ থেকে গুলি চালায় এই গুলি পলাশের মাথায় আঘাত করে এতে পলাশকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয় পরে ২০/৬/২০২৬ তারিখে পলাশ এভার কেয়ার হসপিটালে মৃত্যুবরণ করে আমার একমাত্র ছেলে সন্তান মৃত ইয়াসিন খান পলাশ।

আমার ছেলে এলাকায় বিভিন্ন রকম ঠিকাদারি ব্যবসায় জড়িত ছিল। দীর্ঘদিন যাবত ওর ব্যবসায় ওর ই দুই বন্ধু হাসান ও মিরাজ জড়িত ছিল। প্রতিষ্ঠানের নাম মেসার্স থ্রি ভিউ এন্টারপ্রাইজ যাহা ওঁরা ই-ট্রেড লাইসেন্স করে পরিচালিত করে। মৃত্যুর কিছুদিন আগে ব্যবসায়ী হিসাব নিয়ে কিছু দ্বন্দ্ব শুরু হয় যা আমি আমার ছেলের স্ত্রী থেকে শুনতে পাই। মৃত্যুর পর জানতে পারি কে বা কারা আমার ছেলেকে মসজিদে নামাজ পড়ার কথা নিষেধ করে যেহেতু আমার ছেলে এলাকার ঠিকাদারি ওর ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ছিল তাই অনেকেরই হিংসার পাত্র ও অনেকেই ওর কাজে বাধা হয়ে দাঁড়াতো।

এদের মধ্যে যেমন মোবাইল টিপু, সাইফুল কন্টোক্টর, বিল্লাল কন্টোক্টর, গুজা বাদশা, বলদা বাদশা ,জীবন,মোল্লা জনি, পিচ্চি আলামিন, লম্বা ফয়সাল, কালা জিহাদ, মামুন, এবাইদুল আরও অনেকেই ছিল। মূলত এই সকল কারণে ও এলাকার বিভিন্ন লোকের শত্রু হয়ে ওঠে এবং অনেকের জনপ্রিয়ও হয়ে ওঠে। এলাকায় ওর জনপ্রিয়তা এতটাই বেশি ছিল তাই অনেকের চোখে কাটা বলেন আর পথের কাঁটায় বলেন ব্যবসায়িক হিসেবে হাসান ও মিরাজ এলাকার আধিপত্য বজায় রাখে। মোবাইল টিপু, সাইফুল কন্টোক্টর, বিল্লাল কন্টোক্টর, গুজা বাদশা, বলদা বাদশা, জীবন, মোল্লা জনি, এদের সকলের সমন্বয়ে আমার ছেলে পলাশের বিরুদ্ধে বিরোধী একটা গ্রুপ সক্রিয় হওয়া যা পরবর্তীতে ওরা সবাই শীর্ষ সন্ত্রাসী জিসানের সহায়তায় আমার ছেলে ইয়াসিন খান পলাশকে হত্যা করে।

আমার ছেলে পলাশ গুলিবিদ্ধ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাকালীন ছেলের স্ত্রী মাহমুদা খানম ইভা হাতিরঝিল থানায় ১৩/৬/২০১৬ তারিখে একটি মামলা করে মামলা নং৮/২০২৬ইং যাহা বর্তমানে ডিবিতে তদন্তানাধীন আছে এবং আমার ছেলে পলাশের মৃত্যুর পর আমি একটি হত্যা মামলা ৯/৭/২০২৬ইং কোর্টে দায়ের করি যাহা মামলা নং ৭২৩/২০২৬ এই মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তানাধীন আছে। এই দুই মামলায় অত্যন্ত ধীরগতি ও আসামি গ্রেপ্তার না করা তালবাহানা করিয়া সময় নষ্ট করিতেছে অন্যদিকে আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এই মর্মে আমি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি।
সবশেষে তার ছেলে হত্যার বিচার ও তাদের জান মালের নিরাপত্তা ব্যবস্থা দান করতে সরকার সহ সবাইকে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com