1. dailyainerkantho@gmail.com : admin :
একজন মানুষের দৈনিক কতোটুকু পানি পান করা উচিৎ? - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:৩৪|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

একজন মানুষের দৈনিক কতোটুকু পানি পান করা উচিৎ?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 128 Time View

পানি ছাড়া  বাঁচা সম্ভব নয়, এটা সবার জানা। কিন্তু রোজ আসলে কতটা পানি পান করবেন, সে বিষয়ে কি ভেবেছেন? অনেকে হয়তো মনে করেন, যত বেশি পানি পান করব, তত ভালো। একটি প্রচলিত ধারণা আছে, সুস্থ থাকতে প্রতিদিন আট গ্লাস পানি পান করা উচিত। যদিও শরীরকে সচল রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। তবে প্রতিদিন আট গ্লাস পানি পান করার কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে প্রতিদিন ঠিক কতটা পানি পান করা প্রয়োজন?

মানুষভেদে পানির চাহিদা ভিন্ন ও তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। যেমন, কতটা ব্যায়াম বা পরিশ্রম করেন, এলাকার আবহাওয়া কেমন, কী ধরনের খাবার খাচ্ছেন এবং স্বাস্থ্যের অবস্থা কেমন। এসব কারণে প্রতিদিন আট গ্লাস পানি পান করার হিসাব সবার জন্য প্রযোজ্য নয়।

আমাদের শরীরে যখন পানির প্রয়োজন হয়, তখন তৃষ্ণা লাগে। তৃষ্ণা পেলেই আমরা দ্রুত দেহের হারানো তরল পেতে পারি। শরীরে কতটুকু পানির দরকার, তা নির্ভর করে উচ্চতা ও ওজনের ওপর। ২০১৮ সালের একটি গবেষণা অনুযায়ী, বয়স ভেদে শিশু থেকে বয়স্কদের পানির চাহিদা ভিন্ন হয়।

২০০৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রায় ২০ শতাংশ পানি আমরা খাবার থেকে পাই। অনেকে মনে করেন, চা বা কফির মতো ক্যাফিনযুক্ত পানীয় শরীর থেকে পানি বের করে দেয়। আসলে তা করে না।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমিকস অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের গবেষকেরা জানিয়েছেন, নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাসকারী পুরুষদের প্রতিদিন প্রায় ৩.৭ লিটার এবং মহিলাদের প্রায় ২.৭ লিটার তরল পদার্থ প্রয়োজন।

একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন গড়ে ৫০০ মিলিলিটার প্রস্রাব করে। এই চাহিদা পূরণ করতে তাঁকে দৈনিক ২-৩ হাজার মিলিলিটার তরল খাবার খেতে হয়। খেয়াল রাখবেন, এখানে তরল খাবারের কথা বলা হয়েছে, পানি নয়। অর্থাৎ, পানিই একমাত্র হাইড্রেশনের কাজ করে এমনটা ঠিক নয়। পানির চাহিদা আমরা প্রতিদিনের স্বাভাবিক খাবার থেকেই পূরণ করি। এছাড়াও আমরা প্রতিদিন কিছু না কিছু তরল জাতীয় খাবার খাই। যেমন, দুধ, চা বা কফি, ফলের জুস ইত্যাদি। এগুলোও আমাদের পানির চাহিদা অনেকাংশে মেটায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com