1. dailyainerkantho@gmail.com : admin :
এসএসসিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া "নেহাল" মোবাইল ফোন ব্যবহার করেন না। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:১৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

এসএসসিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া “নেহাল” মোবাইল ফোন ব্যবহার করেন না।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 144 Time View

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ফারহান নিহাল কবির (১৭)। নিহাল রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর (২০২৫) এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১২৮০ নম্বর পেয়েছে। নিহাল রাজশাহী জেলায় এসএসসিতে সর্বোচ্চ নম্বরের অধিকার হয়েছে।

 

জানা গেছে, নিহাল পরিবারে প্রথম সন্তান। তার ছয় বছরের ছোটভাই স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়াশোনা করে। নিহালের বাবা আকবর কবির পেশায় ব্যবসায়ী। এছাড়া মা খাদিজা ইসলাম পেশায় স্কুল শিক্ষক। খাদিজা ইসলাম নগরীর দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

নিহালের মা খাদিজা ইসলাম বলেন, পড়াশোনায় ভালো নিহাল। তাকে কখনও পড়তে বসতে বলাতে হয় না। নিজের ইচ্ছেতেই সে লেখাপড়া করে। নিহাল রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে পড়াশোনা করছে। সে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এছাড়া অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত নিহালের ক্লাস রোল ছিল দুই। শুধু তাই নয়- সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এসএসসির স্কুল টেস্ট পরীক্ষায় প্রথম হয়েছিল নিহাল। সেই থেকে আমাদের ধারণা ছিল নিহাল ভালো ফলাফল করবে।

তিনি বলেন, নিহাল বেশিরভাগ সময় বাবার সঙ্গে স্কুল ও প্রাইভেটে যাওয়া আশা করে। খুব কম সময় একা একা যায়। স্কুল ও প্রাইভেটে সে বরাবরই ভালো রেজাল্ট করে। শিক্ষকরাও তাকে নিয়ে আশাবাদী ছিল। সেই আশার মান রেখেছে সে। নিহারের পড়াশোনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-পড়াশোনার কোনো নির্দিষ্ট সময় নেয়। তবে ক্লাসের পড়া না হওয়া পর্যন্ত সে কোথাও যায় না। তার ভালোলাগা ক্রিকেট খেলা। সে ক্রিকেট খেলা ও দেখতে পছন্দ করে। এছাড়া অত্মীয় স্বজনের সঙ্গে গল্প করতে সে পছন্দ করে।

ছেলে মোবাইল ফোন ব্যবহার করে না উল্লেখ করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এ সময়ে এটা অবাক হওয়ার বিষয়। তার মোবাইল ফোনের বিষয়ে কোনো অসক্তি নেই। সে মোবাইল ফোন ব্যবহার করে না। সে কখনও সেভাবে বাসায় বলেনি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা। তার ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়া। আমরাও চাই তার আশা পূরণ হোক। এসএসসিতে ভালো রেজাল্ট করেছে। তার ইচ্ছে রাজশাহীতে ভালো কলেজে ভর্তি হওয়া। আমরাও চাই সে রাজশাহীতে পড়াশোনা করুক।

জানা গেছে, গেল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপরে রাজশাহীর স্কুলগুলোতে অনন্দে মেতে উঠে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ।

রাজশাহী গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম বলেন, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১২৬ জন পরীক্ষার্থী। পাসের হার শতভাগ পাস। স্কুলটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন পরীক্ষার্থী। এছাড়া বাকিরা বিভিন্ন গ্রেডে পাস করেছে। এ বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে রাজশাহী জেলার মধ্যে সর্বোচ্চ ১২৮০ নম্বর পেয়েছে নিহাল। সে আমাদের স্কুলের ছাত্র। এটা আমাদের জন্য গর্বের। আমরা প্রত্যাশা করি সেই আগামীতে আরও ভালো ফলাফল করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com