1. dailyainerkantho@gmail.com : admin :
কনটেইনার পরিবহনে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৪৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

কনটেইনার পরিবহনে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 118 Time View

চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য খালাস হচ্ছে,
পণ্য রপ্তানি বাড়ছে। ডলার–সংকট কাটিয়ে আমদানিও স্বাভাবিক হয়েছে। আমদানি-রপ্তানির ওপর ভর করে কনটেইনার পরিবহনে নতুন উচ্চতায় জায়গা করে নিল বিশ্বের ৬৭তম অবস্থানে থাকা চট্টগ্রাম বন্দর। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের প্রধান এ সমুদ্রবন্দর দিয়ে প্রায় ৩২ লাখ ৯৬ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। কনটেইনার পরিবহনে বিগত ৪৮ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ সংখ্যা।

এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২১-২২ অর্থবছরে। সেবার সাড়ে ৩২ লাখ কনটেইনার পরিবহন হয়েছিল, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চসংখ্যক কনটেইনার পরিবহনের রেকর্ড রয়েছে ২০২৩-২৪ অর্থবছরে।

বন্দরের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে কনটেইনার পরিবহন হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার একক, অর্থাৎ এক বছরের ব্যবধানে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ৪ শতাংশ। চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পাঁনগাও নৌ টার্মিনালে এসব কনটেইনার পরিবহন হয়েছে। এ হিসাবে আমদানি ও রপ্তানি পণ্যবাহী এবং খালি কনটেইনার রয়েছে।

কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি হলেও বন্দরের কার্যক্রম অন্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে বিদায়ী অর্থবছরে। অর্থবছরের শুরুতে জুলাই-আগস্টে আন্দোলন কর্মসূচি, অর্থবছর শেষে কাস্টমসের শাটডাউন কর্মসূচি, পরিবহন ধর্মঘটসহ নানা কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, অর্থবছরের শেষে আন্দোলন কর্মসূচি না হলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন আরও বাড়ত। এরপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের এ সাফল্য এসেছে।

চট্টগ্রাম বন্দরে মোট পণ্য পরিবহনের ২৩ শতাংশ কনটেইনার আনা-নেওয়া হয়। বাকি ৭৭ শতাংশ হচ্ছে কনটেইনারবিহীন পণ্য। যেমন খোলা পণ্য, জ্বালানি ও ভোজ্যতেল। পণ্যের পরিমাণে কম হলেও সবচেয়ে মূল্যবান পণ্য আনা হয় কনটেইনারে। যেমন শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি, বাণিজ্যিক পণ্য কনটেইনারে আসে। আবার রপ্তানির পুরোটাই যায় কনটেইনারে। বাংলাদেশে কনটেইনার পরিবহনের জন্য দুটি বন্দর রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরেই ৯৯ শতাংশ কনটেইনার পরিবহন হয়। মোংলায় পরিবহন হয় ১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

One thought on "কনটেইনার পরিবহনে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর"

  1. Blayet Chowdhury says:

    blayetc@gmail.com
    ছবিটা গতকাল অফিস ছুটির পর তোলা হয়।আমার অফিসের পাশে কিন্তু বন্দর কখনো এভাবে দেখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com