1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লায় এসএমএস ফিডস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত - dailyainerkantho
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১:১৯|
শিরোনামঃ
মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী  পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মাওলানা ফজলুর রহমানের গভীর উদ্বেগ; শান্তি ও কূটনৈতিক সমাধানের আহ্বান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের উদ্যোগে মোহনগঞ্জে ইফতার মাহফিল নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ তেতুলিয়ায় জাতীয় সংগীত লিখতে না পারায় কারনে চাকরি হলো না গ্রামপুলিশ সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিনাইদহ দুই আসনের জাতীয় সংসদ সদস্য নবনির্বাচিত এমপির মতবিনিময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নৈশকোচ মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ

কুমিল্লায় এসএমএস ফিডস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬,
  • 129 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর কনফারেন্স হলরুমে এসএমএস ফিডস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন কোম্পানির সিনিয়র ম্যানেজার মোঃ কামরুজ্জামান ভূইয়া।
এসএমএস ফিডস লিমিটেডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) দীপক চন্দ্র পালের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোঃ আবদুল হালিম এবং সিনিয়র ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
সম্মেলনে বিভিন্ন এলাকার পরিবেশক ও ডিলারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজী বিল্লাল হোসেন, অহিদুর রহমান, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী লিটন, খোরশেদ আলম, সালাউদ্দিন, আব্দুল মালেক, বাছির উদ্দিন, কাজী লুৎফর রহমানসহ আরও অনেকে। বক্তারা এসএমএস ফিডসের পণ্যের মান, বাজার সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন সরকার বলেন, অচিরেই কোম্পানির উদ্যোগে তেলাপিয়া হ্যাচারি ও মুরগির হ্যাচারি স্থাপন করা হবে। এ লক্ষ্যে সকল পরিবেশক ও ডিলারদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে ডিলারদের মাঝে কোম্পানির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই পরিবেশক সম্মেলনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho