1. dailyainerkantho@gmail.com : admin :
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:২৮|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা

মো খলিলুর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
  • 91 Time View

 

দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা

মোঃ খলিলুর রহমান হরিনাকুন্ডু সংবাদদাতা –
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,ঝিনাইদহ জেলায় কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। প্রশাসন ও জনসেবামূলক প্রতিটি খাতে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে।

বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তাকওয়া ও ন্যায়নীতির ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সাংবাদিকদের সেই ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু।
এ সময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম, ছাত্র শিবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক ও তাওহাদুল আজম।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho