1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসএডিপির পুরস্কার বিতরণ—শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা। - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৩৭|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসএডিপির পুরস্কার বিতরণ—শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা।

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 575 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS) স্কিমের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি,এইচএসসি,দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মনোহরগঞ্জ উপজেলার ৩৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হুজ্জাতুল ইসলাম।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ১৬ জন, উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৬ জন এবং কারিগরি শাখার ৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ এবং যথাক্রমে ১০ হাজার ও ২৫ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এই সম্মাননা শিক্ষার্থীদের মাঝে নতুন করে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যোগাবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com