1. dailyainerkantho@gmail.com : admin :
ক্রসফায়ার ও জঙ্গি নাটকের অভিযোগে সাবেক প্রক্টর মাহবুবের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৪৬|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ক্রসফায়ার ও জঙ্গি নাটকের অভিযোগে সাবেক প্রক্টর মাহবুবের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 164 Time View

 

ক্রসফায়ার ও জঙ্গি নাটকের অভিযোগে সাবেক প্রক্টর মাহবুবের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী লীগের শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-পীড়নের মূল হোতা ইবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহববুর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে ইবি ছাত্রশিবিরের আহ্বানে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে তারা। এদের মধ্যে অধিকাংশ ছাত্রশিবিরের নেতাকর্মী ছিলেন।

বিক্ষোভ সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, দপ্তর সম্পাদক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ; আওয়ামীলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; মাহবুবের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী; প্রক্টর মাহবুবের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; মাহবুবের বহিষ্কার, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, ‘যারা শিক্ষার্থীদেরকে ক্রসফায়ার দেওয়ার জন্য পুলিশ দিয়ে তুলে নিয়ে যায়, ছাত্রীদেরকে পর্দা করার জন্য জঙ্গি নাটক সাজায়, রুমে পিস্তল রেখে মামলা দেওয়ার চেষ্টা করে— তাদের দিয়ে ক্যাম্পাস কিভাবে নিরাপদ হয় আমার বুঝে আসে না। যদি এই সন্ত্রাসীদের বিচার না করেন তাহলে ক্যাম্পাসে আরও অঘটন ঘটে যেতে পারে। সব কিছুর পিছনে কলকাঠি তারাই নাড়ছে, ইবি প্রশাসন সেটা বুঝতে পারছে না।

মাহমুদুল বলেন, ‘তারা এখন বসে আছে, কাকে কিভাবে হত্যা করা যায়; কিভাবে ষড়যন্ত্র করা যায়, কাকে কিভাবে কট খাওয়ানো যায়, কাকে কিভাবে হেনস্থা করা যায় এসব কিছু নিয়েই আওয়ামী সরকারের একটা অংশ দিনরাত ব্যস্ততার সময় পার করছে।’

তিনি বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে বলেন, ‘শিক্ষকরা ছাত্রদের সাথে যেন ছাত্রর মত আচরণ করে সেইটা আমরা দেখতে চাই। আমার বোনদেরকে নিঃসঙ্কোচে পর্দা করতে দিতে হবে সেই অধিকার আমরা দেখতে চাই। আমাদের ছাত্র ভাইদেরকে তাদের আদর্শ চর্চার অধিকার দিতে হবে। গত শাসন আমলে শুধু ছাত্রশিবির নির্যাতিত হয়েছে ব্যাপারটা এমন নয়, নির্যাতিত হয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন সহ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী’

অধ্যাপক মাহবুবর রহমান সম্পর্কে তিনি বলেন, ‘তৎকালীন প্রক্টর মাহবুব ২০১৮ সালে কোটা আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য ছাত্রদের হুমকি দিয়েছিল— আন্দোলন বন্ধ না করলে তাদেরও গুম করে দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এমন কোনো কাজ নেই যা সন্ত্রাসী মাহবুবরা করতে পারে না। দ্বীনি শিক্ষার জন্য মসজিদে একটা মক্তব ছিল সেটাও ‘জঙ্গির প্রশিক্ষণ’ নাটক সাজিয়ে বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রক্টর মাহবুব। এ ধরনের সন্ত্রাসীদের কারণে ক্যাম্পাস অনিরাপদ। আমরা সন্ত্রাসীদের ক্যাম্পাসে চাই না।’

ইবি প্রশাসনের উদ্দেশ্যে মাহমুদুল বলেন, ৫ আগস্টের আন্দোলনে বিরোধিতাকারীর নাম আসছে ১৯ জনের। নাম যাদের আসছে তারা তো চুনোপুঁটি, কিন্তু রাঘববোয়ালদের কেন ধরছেন না আপনারা। শুধু আওয়ামী শাসন আমলে এমন হয়েছে ব্যাপারটা এমন নয়, আমরা এখনো ফ্যাসিবাদের শ্বাস শুরু হতে দেখছি। মাহবুবকে বহিষ্কার করুন। আপনারা করতে না পারলে আমরা তাদেরকে বয়কট এর ঘোষণা করবো। আমরা প্রশাসনকে বলি— যদি মুরুদ থাকে তাদের বিরুদ্ধে একশন নিন, বহিষ্কার করুন। আর না হলে আপনার চলে যান, আপনাদের দরকার নেই।’

তিনি ইকসু নিয়ে বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমানে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলছে, ইকসু, সাজিদ আন্দোলন। আমরা দাবি জানাচ্ছি, মেহেরবানি করে ছাত্র সংসদ ইকসু চালু করুন। দাবি একটাই ছাত্র সংসদ ইকসু চাই। এখন আপনারা আন্দোলন করলে দিবেন না-কি ঠান্ডা মাথায় দিয়ে দিবেন সিদ্ধান্ত আপনাদের।’

সাজিদ হত্যার বিচারের প্রসঙ্গে তিনি বলেন,‘আমার ভাই সাজিদ আবদুল্লাহ হত্যার বিষয়ে তদন্তের অগ্রগতি কতটুকু আপনারাই (শিক্ষার্থী) দেখতে পাচ্ছেন। প্রশাসন এর কাছে আহ্বান জানাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত ফলো-আপ নিয়ে দ্রুত প্রকৃত অপরাধীদেরকে বের করে শাস্তি নিশ্চিত করুন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho