1. dailyainerkantho@gmail.com : admin :
চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনামঃ
শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 144 Time View
 কর্ণফুলী ইপিজেডের একটি ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের ভবনেও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম।

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ইপিজেড এলাকার একটি ফোম তৈরির কারখানায় আগুন লাগে। এরপর দ্রুত তা আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই এলাকার অন্যান্য ভবনের শ্রমিক-কর্মচারীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com