1. dailyainerkantho@gmail.com : admin :
‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন। - dailyainerkantho
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ প্রাইম ফাইন্যান্স অবসায়নের দাবি আমানতকারীদের, বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ হয়নি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্পত্তি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধে ইবির শহীদ আনাস হল প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন। ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন।

এম এ খায়ের ইমন
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 15 Time View

 

‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন।
‎
‎এম এ খায়ের ইমন
‎
‎কুমিল্লার চান্দিনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালতের আদেশ বাস্তবায়নে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে জেলা পুলিশ, র‍্যাব, চান্দিনা থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন।
‎
‎জানা গেছে, উপজেলার এতবারপুর এলাকার একটি ভূমি নিয়ে মোছা. পারভীন আক্তার, মো. ময়নাল হোসেন ভূঁইয়া ও রবিউল আউয়াল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালত-২, কুমিল্লায় আবেদন করেন। উভয় পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে আবেদন নং-৩৪/২০২৬ (চান্দিনা)-এর আদেশ দেন।
‎
‎আদালতের আদেশে বিবাদীদের ১৫ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিয়ে স্থাবর-অস্থাবর স্থাপনা থাকলে তা নিজ দায়িত্বে অপসারণ করে আবেদনকারীদের অনুকূলে ভূমির দখল হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে দখল হস্তান্তর না করলে আইনানুগভাবে উচ্ছেদের কথাও আদেশে উল্লেখ করা হয়।
‎
‎এরই ধারাবাহিকতায় আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে তফসিলভুক্ত ভূমির দখল অপসারণ করে আবেদনকারী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়। আদালতের আদেশে চান্দিনা উপজেলার ১১৩ নম্বর ছায়কট মৌজার বিএস ৫০৮, ৪০৩৯ ও ৪০৪১ খতিয়ানের সংশ্লিষ্ট দাগে মোট ০.১০৩০ একর জমির উল্লেখ রয়েছে।
‎
বিবাদী পক্ষের বক্তব্য
কোর্টের উচ্ছেদ অভিযানে রায়ের কপিতে লিখা ছিল ১৫ দিনের মধ্যে বিবাদীগণ জমির উপরে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য, যদি ১৫ দিনের ভিতরে সরিয়ে না নেওয়া হয় তাহলে বাঁদিকে তার জায়গা বুঝিয়ে দেওয়ার চান্দিনা, ভূমি অফিসার কে বলা হয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে কোন নোটিশ না দিয়ে, সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ‎ তারা আরো দাবি করেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকাবস্থায় কীভাবে জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হলো—তা তারা বুঝতে পারছেন না। তারা সুষ্ঠু বিচার ও আইনগত সমাধানের দাবি জানান।
‎
‎অন্যদিকে বাদী পক্ষ আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
‎
‎এ সময় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বিবাদী পক্ষকে আদালতের আদেশে সন্তুষ্ট না হলে আইনগতভাবে পুনরায় আবেদন করার পরামর্শ দেন।
‎
‎পরে চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়ার সময় বিবাদী পক্ষকেও জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট না হলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com