1. dailyainerkantho@gmail.com : admin :
চীন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময় - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৪৫|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

চীন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 122 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছয় দিনের চীন সফর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৪ জুলাই) উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. মো. মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সফরকালে হুয়াজং  ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়ন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজন, নতুন একাডেমিক প্রজেক্টে ফান্ডিং সুবিধা, আন্তর্জাতিক সেমিনার বা প্রশিক্ষণের ব্যবস্থা, একাডেমিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদান  করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে এই সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে, পরে আরো সুনির্দিষ্টভাবে করা হবে।

তিনি আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেন চীনে স্কলারশিপ-এর ব্যবস্থা করা যায় তার জন্যে কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com