1. dailyainerkantho@gmail.com : admin :
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত ইবি শিক্ষক ড. আজিজুল, তদন্তে চার সদস্যের কমিটি গঠন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত ইবি শিক্ষক ড. আজিজুল, তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 113 Time View

ছাত্রীদের যৌন হয়রানি-সহ নানা অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আনীত অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটি গঠন করে দেন।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি ভিন্ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে ওঠা আসা অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য স্যার নিজেই তদন্ত কমিটি গঠন করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলাম এর বিরুদ্ধে উক্ত বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, অনাকাঙ্খিত ও অশ্লীল আচরণ, ক্লাস রুমে পোষাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য, হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে নানাবিধ আপত্তিকর কথা বার্তা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে আবেদন করেছে। এ সংক্রান্ত সংবাদ বেশ কয়েকটি জাতীয়/ স্থানীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বিধায় আদিষ্ট হয়ে তাঁকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পদের চাকুরি থেকে ৫ জুলাই ২০২৫ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এদিকে তদন্ত কমিটি গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত পূর্বক রিপোর্ট পেশ করার জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আল-ফিকহ এন্ড ‘ল’ বিভাগের অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিনকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো.. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

গঠিত কমিটিকে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নিকট ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিন বলেন, ‘আমি তদন্ত কমিটির চিঠি পেয়েছি। আগামী পরশুদিন (৭ জুলাই) অন্যান্য সদস্যদের নিয়ে বসবো। যথাসময়ে রিপোর্ট প্রদান করবো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com