
রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফাঁকা আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। GST ভর্তি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগে মোট ৫২টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগীত বিভাগে ৩টি, চারুকলা বিভাগে ১টি, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ৪টি, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগে ১টি, ফোকলোর বিভাগে ১৫টি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৮টি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২টি, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে ৫টি, দর্শন বিভাগে ১২টি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ১টি আসনসহ মোট ৫২ টি ফাঁকা আসন রয়েছে।
উল্লেখ্য, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৫ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। একইদিন রাতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেরিট তালিকা প্রকাশ করা হবে। পরদিন ২৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি কার্যক্রমে অংশ নিতে হলে আবেদনকারীদের GST আবেদনের মূল রসিদ, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে আসন বাতিল বলে গণ্য হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।