1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষ রোপণ - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৪৯|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

জুলাই শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষ রোপণ

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 104 Time View

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য
নেতাকর্মীরা।

জানা গেছে, নিম গাছ, আম গাছ, লটকন গাছ ও কদবেল ইত্যাদি ফলজ, বনজ ও ওষুধি গাছ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও মসজিদের সামনে লাগানো হয়েছে।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহিদদের স্মরণে এবং তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। ৫০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে (মফিজ লেক) একটা বাগান করার পরিকল্পনাও করেছি এবং চব্বিশের চেতনাকে বুকে ধারণ করে সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho