1. dailyainerkantho@gmail.com : admin :
ডাকসুর মনোনয়ন ফরম তুলতে সিনেটে শিবিরের প্যানেল - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫৩|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ডাকসুর মনোনয়ন ফরম তুলতে সিনেটে শিবিরের প্যানেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 168 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা মনোনয়ন ফরম তুলতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও ঢাবি সভাপতি এস এম ফরহাদসহ তাদের প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ সমর্থক-শোভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান।

এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, ঢাবি শিবিরের সাধারন সম্পাদক মহিউদ্দিন খান, শিবির নেতা রায়হান উদ্দিন, আব্দুল্লাহ আল মিনহাজ, আসিফ আব্দুল্লাহ, ইকবাল হায়দার, আরমান হোসেন, খান জসীম, সাজ্জাদ হোসাইন খাঁনসহ অনেককে দেখা যায়। এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদেরকেও শিবিরের সাথে দেখা গেছে।

জানা গেছে, আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবির। তবে এ বারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের। তার মধ্যে নারী, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখার চিন্তা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংগঠনটি ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করতে পারে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। গতকাল (রবিবার) পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১২৫ প্রার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho