1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:০৮|
শিরোনামঃ
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী

তেতুলিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

খাদেমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬,
  • 105 Time View

 

তেতুলিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলা থেকে! ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেতুলিয়া
পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।

নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তেতুলিয়া চৌরাস্তা বাজারের বীরমুক্তিযোদ্ধা তমিজ মার্কেট এলাকায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক পিএলসি সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম, ক্যাশলেস ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন তেতুলিয়া পূবালী ব্যাংক পিএলসি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) সাবরিনা আফরিন,

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ইসলাম,তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাদাত হোসেন রঞ্জু,
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লাইছুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও পুবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি তেতুলিয়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই।

বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন, যা নগদ অর্থ বহনের ঝুঁকি কমাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com