1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়ায় বোয়ালমারি, এবং ভজনপুর পাম্পে তেল সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:১০|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

তেতুলিয়ায় বোয়ালমারি, এবং ভজনপুর পাম্পে তেল সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

খাদেমুল ইসলাম
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 207 Time View

মো: খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের জেলায় চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে , বিভিন্ন ফিলিং স্টেশনে চালকদের ভোগান্তি ও ক্ষোভ বাড়ছে।

পাম্পগুলোতে গাড়ির ট্যাঙ্ক ফুল করতে না পেরে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, এমনকি প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

তেতুলিয়া উপজেলার ভজনপুর সহ দুটি তেল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ১৬ মার্চ সোমবার সকাল থেকে পাম্পেই পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেল নিতে গিয়ে অনেক চালক ও সাধারণ মানুষ পাম্পগুলো বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে মোটরসাইকেল চালক, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে।
বুধবার ১৮ মার্চ দুপুরে তেতুলিয়া স্থানীয় সাংবাদিক আব্দুল রাজ্জাক জানান, ৪ দিন থেকে মোটরসাইকেলে তৈল নেই। এখন ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে একসঙ্গে তিনটি পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেককে বিকল্প হিসেবে দূরের পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময় ও অতিরিক্ত খরচ দুটিই বাড়ছে।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সরবরাহ সংকটের কারণেই আপাতত তেল বিক্রি বন্ধ রয়েছে। নতুন করে তেল সরবরাহ এলেই আবার স্বাভাবিকভাবে বিক্রি শুরু করা হবে।

এদিকে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com