
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন সভাপতি আবু তাহের সোনা, সাধারণ সম্পাদক ওয়াহিদুল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং সেলবরষ ইউনিয়ন শাখার দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সেলবরষ ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী ও সদস্য জিএম মমতাজুর রহমান কাজল এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, সাবেক ধর্মপাশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, জয়শ্রী ইউপি বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা, সুখাইর রাজাপুর ইউপি বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব।
উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, সেলবরষ ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্টিত হবে। এতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ মোট ১৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদন্ডীতা করছেন। ভোট গ্রহণ চলছে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনের পর ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুত কমিটি ফলাফল ঘোষণা করেন। এতে সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি আবু তাহের সোনা, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানকে বিজয়ী ঘোষণা করেন।##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ০৩/১০/২৬