1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:২৮|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

নজরুল বিশ্ববিদ্যালয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

রুবেল ইসলাম
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 150 Time View

 

 

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার  ৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরসালিন ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন ফজলে রাব্বী। এছাড়া যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে মোট ২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন গালিব হাসান, আলমগীর কবির, হৃদয়, আব্দুল্লাহ আহমেদ, মাহমুদ হাসান, তাজিম আহমেদ, জাহিদ মল্লিক , মুজিবুল ইসলাম এবং মোঃ মোকসেদ হক।  যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন ওমর তারিক, মোঃ সারোয়ার হোসেন, শোহান মাহমুদ, মোঃ মুসা, মোঃ শাহজাহান, মেহেদী হাসান, সায়মুমদ্দাহা রাব্বি, রিয়াজ হোসেন, মোঃ ইমরান হোসেন ও মোঃ সজল মিয়া।

উলেখ্য,আহ্বায়ক মোরসালিন ইসলাম কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, “এটি মূলত বৈষম্যবিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত হয়েছে। নতুন স্বাধীন দেশ যাতে আবার ফ্যাসিস্ট শক্তি দ্বারা প্রভাবিত না হয় সেজন্য আমরা সতর্ক থাকব এবং জুলাই বিপ্লবের অর্জনকে ধারণ করে এগিয়ে যেতে এই কমিটি স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।”, “আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ পূর্বে এনসিপির সদস্য ছিলেন। তবে এমসিপির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সন্দেহ ও আশঙ্কা থেকেই তারা নতুন দল ‘আপ বাংলাদেশ’ গঠন করেন।”

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক  আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন  মোহাম্মদ হিজবুল্লাহর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন। উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com