1. dailyainerkantho@gmail.com : admin :
নতুন নেতৃত্ব পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৩|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

নতুন নেতৃত্ব পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি

রুবেল ইসলাম
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 124 Time View

 

নতুন নেতৃত্ব পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

আগামী এক বছরের জন্য ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আইন ও বিচার বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে ফোকলোর বিভাগের (২০২০-২০২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান সেতু নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত ভিপি মোঃ হাসিবুর রহমান বলেন, `সত্যি বলতে, এই দায়িত্বটা আমার জন্য শুধুমাত্র একটা পজিশন না, এটা একটা কমিটমেন্ট। কমিটমেন্ট টু ডিবেট, টু দ্যা পিপল হু লাভস ডিবেট। একইভাবে, ডিবেটিং সোসাইটিটাও আমার কাছে শুধু একটা সংগঠন না, এটা আমার জন্য কাজ, ভালোবাসা আর অনুভূতির জায়গা।
আমি সবসময় বিশ্বাস করি, নিজের সামর্থ্যের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার নামই নেতৃত্ব। যে মানুষগুলো আমাকে এখানে যোগ্য বলে মনে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ থেকে বলছি, আমি চেষ্টা করবো যেন ডিবেটিং সোসাইটির ভবিষ্যৎ প্রত্যেকটি পদক্ষেপে সর্বোচ্চ কার্যকরী সিদ্ধান্ত নিয়ে সেটা সফলভাবে বাস্তবায়ন পর্যন্ত যেতে পারি এবং দিনশেষে একটা সফল প্ল্যাটফর্ম হিসাবে এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি। সকলের দোয়া সাথে নিয়ে খুব শীঘ্রই দৃশ্যমান এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার প্রত্যাশা রয়েছে।’

নবনির্বাচিত জিএস মোঃ আতিকুর রহমান সেতু বলেন, “পুরোনো সফলতা ধরে রেখে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, নতুন যাত্রায় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির লক্ষ্য পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা আমাকে এই পথে দীর্ঘ সময় ধরে সাহায্য করেছেন, সেই সহপাঠী, অগ্রজ ও অনুজদের ধন্যবাদ।”

উক্ত কমিটিতে যুগ্ম সম্পাদক হিসাবে আবদুল্লাহ ইসরাক লাবিব, দপ্তর সম্পাদক হরি প্রিয়া সেন, প্রচার সম্পাদক ঐশী করিম, অর্থ সম্পাদক আলী আহসান তূর্য, বিতর্ক আয়োজন সম্পাদক মো. আল শাহরিয়ার রিদন ও ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট সেক্রেটারি আফরাজুর রহমান রাহাত দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৩৫ সদস্য বিশিষ্ট ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৭৯৩৯৯৭১৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho