1. dailyainerkantho@gmail.com : admin :
নিষিদ্ধ গল্প - এড. ওয়াদুদ শাহীন। - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:১৯|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

নিষিদ্ধ গল্প – এড. ওয়াদুদ শাহীন।

এড. ওয়াদুদ শাহীন।
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 486 Time View

নিষিদ্ধ গল্প

ওয়াদুদ শাহীন ।

 

আজ আর কোন গল্প নেই।
কোন আবদার নেই, নেই জীবনের কোন উল্লাস। আমার পৃথিবী হারিয়ে গেছে অন্তর্জালের বাহিরে, কোথা খুঁজে পাবো তারে। শকুনের নজরে বলি হয়েছে এক জীবনের ভালোবাসা।
চাতকের বুকে ঠকঠক আওয়াজ করে, নেই কোন জল।
বিরান জনপদ, সাহারার তপ্ত গরমে এতোটুকন সজীবতা নেই।
বাঁশঝাড় খুঁজি, সবুজের মায়া খুঁজি, বরষার চাঁদ খুঁজি, বনবাদাড়ের জোনাক খুঁজি,
সবই যেন আমার সাথে বিদ্বেষ করে, বিদ্রোহ করে।।

অবুঝমন, কোন প্রবোধ নেই।
উচ্ছ্বাস নেই।
গল্পেরা হারিয়ে গেছে উৎস্যহীন পথের নিমযাত্রায়।
সব রশদ মিইয়ে গেছে অধরা স্বপ্নের চোরাবালিতে ।
এখানে ঝিনুক নেই, মুক্তো নেই।
মুক্তোর মালা সেতো তিরোহিত জীবনের আকালের ছবি।।

বইয়ের পাতায় এখন আর চোখের মমতা পড়েনা। নিয়ন বাতির আলোও পড়েনা।
জোর করে হাসলে মনের মাঝে আনন্দ আসেনা, বুকে ওজন বাড়ে।
সব হাসি মলিন হয়, ভালোবাসা উবে যায় তবু মায়া হারায় না
মায়ার অতৃপ্তে বন্দী বলে তোমার কথা মনে পড়ে। মায়া কখনো গল্প হতে পারেনা।
মায়া সবসময় অধৈর্য্যের সারবত্তা।
মায়া অমোঘ সত্যের এক শাশ্বত খুঁটি।।

ভুলের অনর্গল পথচলা আমার।
তবুও ক্লান্ত নই।
চেয়েছি, তোমার হাত ধরে জীবনটা সাজাবো, ফেলে আসা দিনের কদর্য দুরে ঠেলে
সুখের মহিয়ানে সাজাবো আমাদের জীবন তরীর গল্প।
কিন্তু সবই ভুল৷
জীবন নামক গল্প শুধু কষ্টের পাতায় লিখে লিখে ক্ষয় হয়েছে।
তবুও সব শব্দ বর্ণের পোস্টমর্টেম করা হয়নি। তাবত ভুল আমারি ছিলো।
বিশ্বাসের এপিট ওপিট এমনভাবে সংযোগ করা ঠিক হয়নি।।

বৃষ্টিতে সব মানুষ ভিজতে পারে না, অসুখ করে। তেমনি সব মানুষকে বিশ্বাস করা যায়না, সম্পর্কের উপহাস করে।
পথটা এক সাথে হাঁটতে হয়। হাত ধরতে হয়, পাশে থাকতে হয়।
মনের মধ্যে মনের বসতি হতে হয়।
নয়তো- এই কুলে আমি ঐকুলে তুমি, মাঝখানে নদী ঐ বয়ে চলে যায় !!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com