1. dailyainerkantho@gmail.com : admin :
প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শীর্ষক মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:০২|

প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শীর্ষক মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত

মো: আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 103 Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 78.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শীর্ষক মতবিনিময় সভা অদ্য ০৫ জুলাই ২০২৫খ্রি. তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় এর সিনেট সদস্য এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ আতথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আতীয়তাবাদী কৃষক দল এর সহ সভাপতি ও উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি ভিপি ইব্রাহিম।

প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন শাহীন।

প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম।

স্বাগত বক্ত্যবে ৫দফা দাবী উপস্থপান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ
সম্পাদক জনাব খায়রুন নাহার লিপি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বহী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক আলম নাশরাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু নাছের আলমগীর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোছাঃ সালমা ও মার্জিয়া পুষ্প সহ প্রমূখ।উক্ত মতবিনিময় সভা থেকে ৫ দফা দাবী জানানো হয়।

৫ দফা দাবী সমূহ:

১) বেতন বৈষম্য নিরসন: সহকারী শিক্ষক ১১তম গ্রেড ও অবিলম্বে ৬৫,৫২৪জন প্রধান শিক্ষককের

১০ গ্রেডের জিও জারি করতে হবে।

২) সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষকপদে ১০০ ভাগ পদোন্নতি, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হইতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি চালু করতে হবে।

৩) ১০ ও ১৬ বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে।

৪) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্র মূলক সরকারি “ভূমি অধিগ্রহণ” হইতে মুক্ত করতে
হবে।
৫)অবিলম্বে ৯ম পে স্কেল ঘোষনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com