
প্রেয়সী – ৩১*
সাবিরান হিমু।
তুমি ছিলে একদিন,
আজ কেবল স্মৃতির মেঘ।
তোমার চোখে ছিলো আলো,
আমার চোখে তার প্রতিচ্ছবি।
তুমি আজ কারো প্রিয়,
আমি কেবল নামহীন ব্যথা।
তোমার বলা “ভালো থেকো”,
আমার অভিশাপ হয়ে থাকল।
তুমি না থেকেও আছো,
প্রেয়সী, নিঃশ্বাসে জড়ানো নাম।