1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন ঢাকায় ফিরে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী হারুনুর রশিদকে উদ্ধারে পরিবারের আকুতি, সংবাদ সম্মেলন ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

মিরু হাসান
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬,
  • 14 Time View

 

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

মিরু হাসান, বগুড়া প্রতিদিন:

বগুড়া সদর উপজেলায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর উত্তরপাড়া এলাকার জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বগুড়ার বৃন্দাবন দক্ষিণপাড়ার মো. রেহান মন্ডলের ছেলে মো. আল আমিন (২৭), মাটিডালি ফকিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সুমন (৩২) এবং ঝোপগাড়ী ভুরেরপাড়ার মো. করিম আলীর ছেলে মো. কোরবান আলী (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা গাঁজাসহ আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com