1. dailyainerkantho@gmail.com : admin :
রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:০২|
শিরোনামঃ
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন ঢাকায় ফিরে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী হারুনুর রশিদকে উদ্ধারে পরিবারের আকুতি, সংবাদ সম্মেলন ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন

হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬,
  • 12 Time View

 

রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি নুরনবী, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর মাস্টার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কন্যাশিশুর বিকাশে নিরাপদ পারিবারিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের প্রতি বৈষম্য দূর করে শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com