1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ ইয়ুথ প্রথম মডেল ইউএন এর সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৬ ও ১৭ অক্টোবর - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৫:৫৯|
শিরোনামঃ
শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

বাংলাদেশ ইয়ুথ প্রথম মডেল ইউএন এর সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৬ ও ১৭ অক্টোবর

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 39 Time View

 

বাংলাদেশ ইয়ুথ প্রথম মডেল ইউএন এর সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৬ ও ১৭ অক্টোবর

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস (বিওয়াইএমইউএন) ২০২৬। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলার ১৬ থেকে ২৬ বছর বয়সী তরুণেরা এতে অংশ নেবেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান ফিউচার বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। সম্মেলনে অংশগ্রহণের নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bymun.org ওয়েবসাইটে।

সংবাদ সম্মেলনে উক্ত সম্মেলনের মহাপরিচালক মো. আসিফুজ্জামান বলেন, প্রতিনিধিরা যেন গভীরভাবে গবেষণা, আলোচনা ও সমঝোতার মাধ্যমে আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন সেভাবেই সম্মেলনটি সাজানো হয়েছে। একাডেমিক মান বজায় রাখার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাও এর লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নীতি ও তারুণ্যের সংযোগ’প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য তরুণদের নীতি প্রণয়ন, কূটনৈতিক আলোচনা, গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া হবে এ সম্মেলনের মূল ভাবনা।
আসন্ন এ সম্মেলনে ছয়টি কমিটি থাকবে। এগুলো হলো বাংলাদেশের জাতীয় সংসদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং ইন্টারন্যাশনাল প্রেস। এর মধ্যে ইন্টারন্যাশনাল প্রেস কমিটির প্রতিনিধিরা সাংবাদিকের ভূমিকায় পুরো সম্মেলনের কার্যক্রম তুলে ধরবেন।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও যুব সংগঠনের তরুণেরা সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। দেশের ৬৪ জেলা ও আট বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুব সংগঠনগুলোকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিওয়াইএমইউএন ২০২৬-এর মহাসচিব আবদুল্লাহ আল মোক্তাদির রায়হান বলেন, ‘নীতি কীভাবে তৈরি হয়, তা বোঝার সুযোগ পাওয়ার অনেক আগেই তরুণেরা নীতির প্রভাবের মুখোমুখি হন। বিওয়াইএমইউএন ২০২৬ তাদের সেই প্রক্রিয়ার কাছাকাছি নিয়ে আসতে চায়, যেখানে তাদের গবেষণা করতে হবে, দর-কষাকষি করতে হবে, ভিন্ন অগ্রাধিকার শুনতে হবে এবং একটি কাঠামোবদ্ধ কূটনৈতিক পরিবেশে সমাধানের দিকে এগোতে হবে।’

সম্মেলনের প্লেনারি প্রেসিডেন্ট মো. সাদমান সারার জানান, প্রত্যেক প্রতিনিধি যে জেলা থেকেই আসুন না কেন, তাদের কথা বলার সমান সুযোগ নিশ্চিত করতে চান তারা।
ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক রেদোয়ান আহমেদ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণেরা। নেতৃত্ব শুধু বক্তৃতায় তৈরি হয় না, দায়িত্ব নেওয়ার অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে। এই সম্মেলন তরুণদের শোনা, যুক্তি দেওয়া এবং সবাইকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতা অর্জনে সহায়তা করবে।

সম্মেলনটি আয়োজন করছে ফিউচার বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সম্মেলনের লক্ষ্য, প্রতিপাদ্য, কমিটি ও অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়। সম্মেলনের প্রতিপাদ্য ‘নীতি ও তারুণ্যের সংযোগ’। থিম: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com