1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনসিসি আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার-আপ ইবির দুই ক্যাডেট - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩১|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

বিএনসিসি আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার-আপ ইবির দুই ক্যাডেট

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 174 Time View

 

বিএনসিসি আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার-আপ ইবির দুই ক্যাডেট

ইবি প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) কর্তৃক আয়োজিত “আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”-এ অংশগ্রহণ করে রানার-আপ হয়েছে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্বকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ক্যাডেট — ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো. নাফীজ আহম্মেদ।

তারা প্রথমে সুন্দরবন রেজিমেন্টের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০টি জেলার প্রতিদ্বন্দ্বী ক্যাডেটদের একে একে পরাজিত করে আন্তঃরেজিমেন্ট পর্যায়ে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ময়নামতি রেজিমেন্ট ও নেভাল উইংকে পরাজিত করে ফাইনালে পৌঁছান।

জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্টে সেনা শাখার পাঁচটি রেজিমেন্ট, নৌ শাখা ও বিমান শাখার বাছাইকৃত মোট চৌদ্দজন ক্যাডেট অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ (বিজিবি, এমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি)।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“BNCC ক্যাডেটরা শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের অনুশীলনেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জাতিকে গর্বিত করছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, এবং কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত অফিসারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho