1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ ‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন - dailyainerkantho
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১:৫০|
শিরোনামঃ
ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ ‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরণ আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা! আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!! ইবি পূজা উদযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ঢাবিতে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা তাসনিমকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ ‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 10 Time View

 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ
‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য, সাশ্রয়ী ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু করেছে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) উদ্যোগ মনোকথা। মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ও আবেগজনিত নানা সমস্যা মোকাবিলায় নিয়মিত মানসিক যত্ন এবং প্রয়োজনের সময় সহায়তা পাওয়ার সুযোগ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কেয়ার কার্ডটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, গবেষক, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ডিআরডিএফের সভাপতি ড. মীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) সভাপতি অধ্যাপক ড. মো. শামসুদ্দিন ইলিয়াস বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। যা ব্যক্তিগত বিষয় নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। প্রতিদিনের জীবনে অনেক মানুষ মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ও আবেগজনিত সমস্যার মধ্য দিয়ে গেলেও সামাজিক সংকোচ, সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় তাঁরা সহায়তা নিতে আগ্রহী হন না কিংবা প্রয়োজনীয় সেবা থেকে দূরে থাকেন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নয়নে মানসিক স্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মনোকথার কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
মনোবিজ্ঞানী ও মেন্টর হৃদয় ইফতেখার ইফতি ‘মনোকথা কেয়ার কার্ড’-এর পরিচিতি তুলে ধরেন। এ সময় তিনি কার্ডটির প্রয়োজনীয়তা, এর মাধ্যমে পাওয়া সুবিধা এবং মানুষের মানসিক সুস্থতার নিয়মিত যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে এর সম্ভাব্য ভূমিকা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে মনোকথা ও কেয়ার কার্ডের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রদর্শন শেষে আলোচনায় অংশ নেন পরিবেশ ও মানবাধিকার কর্মী আমিনুর রসুল বাবুল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও এইচআরডিসির পরিচালক জিয়ানুর কবীর, সাইকোসোস্যাল কাউন্সিলর মো. সামসুজ্জামান মোল্লা, মনোবিজ্ঞানী তারিন তাবাসসুম, সাইকোসোস্যাল কাউন্সিলর সুলতান ভূইয়া প্রমূখ।
সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আলী বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যেরও নিয়মিত যত্ন প্রয়োজন। মানসিক সংকট তীব্র হওয়ার আগেই সমস্যা শনাক্ত করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। এ জন্য মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক সংকোচ দূর করতে হবে।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনের সময় পেশাদার সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ। তারা মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং তরুণদের জন্য সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মনোকথা কেয়ার কার্ড’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, উদ্যোগটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মানসিক যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, মানুষের মানসিক সুস্থতার নিয়মিত যত্ন নিশ্চিত করার লক্ষ্যেই মনোকথা কেয়ার কার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের জন্য আরও সহজলভ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে মনোকথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com