1. dailyainerkantho@gmail.com : admin :
বিসিএস নিয়ে বাবরের বক্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন  - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১১|
শিরোনামঃ
উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা

বিসিএস নিয়ে বাবরের বক্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন 

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 189 Time View

বিসিএস নিয়ে বাবরের বক্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

বিসিএস চাকরি নিয়ে সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এক অনুষ্ঠানে লিখিত ও শারীরিক যোগ্যতা অর্জন করলে ভাইবায় দেখবেন বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এরপর সমালোচনার সৃষ্টি হয়।

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘দলীয় নিয়োগ চাই না’, ‘রিফর্ম পিএসসি’, ‘পিএসসির পরীক্ষার নাম্বার প্রকাশ করতে হবে’, ‘রিটেন পাশ করলে ভাইভাতে আমি আছি’, ‘রাজনীতি মুক্ত পিএসসি চাই’, ‘বাবর কই? চাকরি চাই’, ‘বাবর হটাও, পিএসসি বাঁচাও’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘চব্বিশর বিপ্লবটা শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। মানুষের অধিকার হরণ করা হয়েছিল তার বিরুদ্ধে। সেই জুলাই বিপ্লবের এক বছর পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম আমাদের দেশটা নতুন করে গঠিত হবে এবং রিফর্ম হবে। কিন্তু আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না।’

তারা অভিযোগ করে বলেন, ‘বাবর সাহেব বিএনপির একজন রাজনীতিবিদ। তিনি একসময় সরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তিনি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা সত্যিই দুঃখজনক। ফেব্রুয়ারিতে না-কি নির্বাচন হবে। নির্বাচনের আগেই যদি তারা এধরনের কথা কেমনে বলতে পারে যে তার নিজের দলের ছেলেরা রিটেন পাশ করলে ভাইবা তিনি পাশ করিয়ে দিবেন তাহলে এখানে আর বলার কিছু থাকে না।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘সরকারি চাকরি প্রত্যাশীদের একটা আশার জায়গা হচ্ছে পিএসসি। এই জায়গায় থেকে তিনি যদি এমন মন্তব্য করেন  তাহলে এটা খুবই হতাশাজনক ও আশঙ্কাজনক। আপনারা ভুলে যাবেন না যে ছাত্রসমাজ চব্বিশের জুলাই বিপ্লব করেছে সে ছাত্রসমাজ এখনও আছে।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর স্থানীয় একটি মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। সামনে শিক্ষার্থী। পাশে শিক্ষকসহ নেতাকর্মীরা। এ সময় তিনি তার বক্তব্যে রিটেন ও শারীরিক যোগ্যতা অর্জন করলে ভাইভায় দেখবেন বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরই প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের এ মানববন্ধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com