
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন ময়আবেদন ও চাঁদা আদায় নিয়ে বিরোধের জের ধরে বিএনপির কর্মী আব্দুল আজিজ (৩৫) হত্যার ঘটনায় দলের আরেক কর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মাহাবুল মাস্টার (৫২)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ তাঁকে আটক করে।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকায় আব্দুল আজিজকে হত্যা করা হয়। তিনি স্থানীয় খেলাফত উদ্দীনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।