1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ নবাগত ইউএনও রিপাত জাহান এর যোগদান  - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:০৩|
শিরোনামঃ
জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক

মনোহরগঞ্জ নবাগত ইউএনও রিপাত জাহান এর যোগদান 

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 90 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ২৪তম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় মনোহরগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলন চাকমা নবাগত ইউএনও রিফাত জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন। পরে তিনি নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নবাগত ইউএনও রিফাত জাহান এর আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

নতুন দায়িত্ব গ্রহণের পর ইউএনও রিফাত জাহান মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com