1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরের কৃতি সন্তান ব্যারিস্টার তানিয়া হামিদ জুইের ‘কল টু দ্য বার’ সম্পন্ন - dailyainerkantho
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১:২০|
শিরোনামঃ
মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী  পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মাওলানা ফজলুর রহমানের গভীর উদ্বেগ; শান্তি ও কূটনৈতিক সমাধানের আহ্বান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের উদ্যোগে মোহনগঞ্জে ইফতার মাহফিল নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ তেতুলিয়ায় জাতীয় সংগীত লিখতে না পারায় কারনে চাকরি হলো না গ্রামপুলিশ সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিনাইদহ দুই আসনের জাতীয় সংসদ সদস্য নবনির্বাচিত এমপির মতবিনিময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নৈশকোচ মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ

মাধবপুরের কৃতি সন্তান ব্যারিস্টার তানিয়া হামিদ জুইের ‘কল টু দ্য বার’ সম্পন্ন

ইফাজ খাঁ
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 130 Time View

মো ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের কৃতি সন্তান হাজী মোঃ আব্দুল হামিদের মেয়ে ব্যারিস্টার তানিয়া হামিদ জুই যুক্তরাজ্য থেকে সফলভাবে ব্যারিস্টারি সম্পন্ন করে দেশে ফিরেছেন। গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিংকন’স ইন থেকে আনুষ্ঠানিকভাবে তার ‘কল টু দ্য বার’ সম্পন্ন হয়।

তার মাতা হালেমা আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়—
শৈশব থেকেই অসাধারণ মেধার পরিচয় দিয়ে আসা ব্যারিস্টার তানিয়া হামিদ জুই নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেধাতালিকায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তি অর্জনসহ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উজ্জ্বল সাফল্যের সঙ্গে স্কুল জীবন শেষ করেন। এরপর সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে আরও একবার প্রমাণ করেন তার মেধা, অধ্যবসায় ও সাফল্যের ধারা।

পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ২০২২ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে ২০২৩ সালে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (UWE), ব্রিস্টল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছর বিশ্ববিদ্যালয়টির অধীনে বার ট্রেনিং কোর্সে ভর্তি হয়ে ২০২৪ সালে ব্যারিস্টার-অ্যাট-ল’ কোর্স সফলভাবে সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর তিনি কল নেন, যা পরদিন দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত হয়।

বর্তমানে ব্যারিস্টার তানিয়া হামিদ জুই ঢাকায় আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। স্বামীর সঙ্গে যৌথভাবে তিনি সুপ্রিম ল ফার্মের ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদেশি বিনিয়োগ, কোম্পানি আইন, ইনকাম ট্যাক্স ও পারিবারিক বিষয়ে আইনগত সেবা প্রদান করে তিনি সমাজের অবহেলিত মানুষ, নারীদের সহযোগিতা ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তার এ গৌরবময় সাফল্যে পরিবার-পরিজন, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা গর্বিত ও আনন্দিত। সর্বস্তরের মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তার স্বামী এডভোকেট সাইফুল ইসলাম বলেন,
“তানিয়ার এ অর্জন শুধু আমাদের পরিবারের নয়, মাধবপুরবাসীরও গর্ব। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফলেই আজ এ সাফল্য এসেছে। সামনে তিনি যেন মানুষের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho