1. dailyainerkantho@gmail.com : admin :
যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১২:৫৯|
শিরোনামঃ
আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’

যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 487 Time View

দীর্ঘ টানাপোড়েন ও সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করতে পারে, তবে যুদ্ধবিরতি কতদিন টিকবে— তা নির্ভর করবে সীমান্তে বাস্তব পরিস্থিতি এবং টিটিপি ইস্যুতে আফগান সরকারের অবস্থানের ওপর। 

জিও নিউজ জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাঁচ দিনের বৈঠকের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের অভিযোগ যে, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তবে আফগানিস্তান সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

তুরস্কের দেওয়া বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তান উভয়েই যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। যুদ্ধবিরতির শর্ত ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে আবারও বৈঠকে বসবেন দুই দেশের সরকারি প্রতিনিধি দল। এর আগ পর্যন্ত সীমান্তে যেন কোনো ধরনের সংঘাত না ঘটে— সে বিষয়ে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে উভয় দেশ।

সম্প্রতি ৯ অক্টোবর কাবুলে টিটিপি নেতাদের ওপর বিমান হামলা চালায় পাকিস্তান। এতে সংগঠনটির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদসহ কয়েকজন নিহত হন। জবাবে ১১ অক্টোবর সীমান্তে পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। প্রতিক্রিয়ায় দু’দেশের সেনাদের মধ্যে কয়েকদিন ভয়াবহ সংঘর্ষ চলে, যাতে ২০০ জনের বেশি আফগান সেনা এবং ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হন।

সংঘাত থামাতে ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর শান্তি উদ্যোগের অংশ হিসেবে ১৮ অক্টোবর দোহায় এবং পরে তুরস্কের ইস্তাম্বুলে নতুন করে আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। মধ্যস্থতা করে কাতার ও তুরস্ক। অবশেষে ৩০ অক্টোবর দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে সম্মত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com