1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:৫১|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 163 Time View

রাজশাহী মহানগরীতে  আবাসিক হোটেল থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতার নাম মাইনুল ইসলাম স্বপন। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

গত শুক্রবার রাতে নগরীর সাহেববাজার এলাকার ‘মুন’ আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন।

খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলটি ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তবে ছাত্র-আন্দোলনে হামলার ঘটনার একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com