1. dailyainerkantho@gmail.com : admin :
লাকসাম জেনারেল হসপিটাল থেকে ৩২ লক্ষ টাকা চুরি - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৩|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

লাকসাম জেনারেল হসপিটাল থেকে ৩২ লক্ষ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 392 Time View

কুমিল্লার লাকসামের স্বনামধন্য লাকসাম জেনারেল হাসপিটাল (প্রা:) লিমিটেডে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চোর হাসপাতালের আলমারিতে থাকা ৩২ লক্ষ টাকা চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২৮ জুন (শনিবার) লাকসাম থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে অফিস বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। পরদিন ২৭ জুন (শুক্রবার) সকাল ৬.৪৫ মিনিটে পরিচ্ছন্নতা কর্মী মানসুরা বেগম নিত্যকার দায়িত্ব পালনের উদ্দেশ্যে দোতলায় অবস্থিত ম্যানাজারের রুমে প্রবেশ করতে গিয়ে তালা নষ্ট পায়। ভেতরে প্রবেশ করার পর আসবাবপত্র এলোমেলো দেখে সুপারভাইজার আলেক হোসেনকে জানায়। আলেক হোসেন ম্যানাজার এমদাদুল হক (৪৫) কে অবহিত করলে, ম্যানাজার এসে দেখে বিভিন্ন আলমারী ভাঙা এবং হাসপাতালের রক্ষিত নগদ ৩২ লক্ষ টাকা খোয়া গেছে।

লাকসামের সুপরিচিত ও প্রভাবশালী মালিক পক্ষের প্রতিষ্ঠানে এতো বড় চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান মজির আহমেদ বলেন, চোর দোতলায় পূর্ব পাশের জানালা খুলে, গ্রীল কেটে প্রবেশ করে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় এবং সুপরিকল্পিত ভাবে পূর্ব পরিকল্পনার মাধ্যমে এই চুরি সংগঠিত হয়েছে বলে তিনি দাবি করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তাধিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com