1. dailyainerkantho@gmail.com : admin :
শিক্ষার্থীদের মার্কশিট প্রাপ্তিতে জটিলতা: ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৩:০১|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মার্কশিট প্রাপ্তিতে জটিলতা: ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 151 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার এক বছর পরেও মার্কশিট (নম্বরপত্র) না পাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে চাকরির আবেদন ও উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই দীর্ঘসূত্রিতায় চরম অসন্তোষ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

সোমবার (৭ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, নম্বরপত্র প্রাপ্তি বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীরা নানা অনিশ্চয়তা ও হতাশার মুখোমুখি হচ্ছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলমের যৌথ বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘সফটওয়্যারজনিত সমস্যার’ অজুহাত দেখিয়ে দেরি করছে। কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্যা চলা স্পষ্টতই প্রশাসনিক অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ এবং শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “যেখানে অনলাইন প্রিন্টিংয়ের মাধ্যমে সনদ ও ট্রান্সক্রিপ্ট সরবরাহ করা সম্ভব হচ্ছে, সেখানে শুধুমাত্র নম্বরপত্র প্রদানে এমন দীর্ঘসূত্রিতা অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষে এমন হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তারা আরও উল্লেখ করেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। ‘সফটওয়্যার সমস্যা’ নামক অজুহাত না দিয়ে জরুরি ভিত্তিতে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। একইসাথে, একাডেমিক কাগজপত্র উত্তোলনে শিক্ষার্থীদের যেন কোনোরূপ হয়রানির শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে সংগঠনটি আরো জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংগঠনটি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com