1. dailyainerkantho@gmail.com : admin :
সাংবাদিকদের সঙ্গে কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থী ড. সরওয়ার সিদ্দীকির মতবিনিময় - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:২১|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

সাংবাদিকদের সঙ্গে কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থী ড. সরওয়ার সিদ্দীকির মতবিনিময়

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬,
  • 392 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
‘চলো বাংলাদেশ একসাথে গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী লাকসাম ও মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে দৌলতগঞ্জ স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে অবস্থিত দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি জরুরি। জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এ লক্ষ্যে প্রশাসন, প্রার্থী, সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “আমরা নির্বাচিত হলে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।”
এ সময় তিনি লাকসাম ও মনোহরগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দৌলতগঞ্জ বাজার ও লাকসাম জংশনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লাকসাম–নারায়ণগঞ্জ রেললাইন স্থাপন, ডাকাতিয়া নদীর নাব্যতা ও সৌন্দর্য বৃদ্ধি, নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর নাম বিশ্বব্যাপী প্রতিষ্ঠা, তাঁর নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন ও ফয়জুন্নেছা জাদুঘরের আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়াও তিনি পাঁচশ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইপিজেড বা বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আঞ্চলিকতার কারণে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না; ইসলামের ন্যায় ও সুবিচারের সুফল সবাই সমানভাবে ভোগ করবে—ইনশাআল্লাহ।
কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, এনসিপি লাকসাম উপজেলা সভাপতি আল মাহমুদ ফজলে রাব্বি এবং সেক্রেটারি আশিকুল ইসলাম।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com