1. dailyainerkantho@gmail.com : admin :
সাংবাদিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:১৭|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

সাংবাদিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 167 Time View

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে (রাত সাড়ে বারোটা) ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় তাদের ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজির ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টেরিম জবাব দে; সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খুড়; সন্ত্রাসীদে আস্তনা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করায় আজ খুনের শিকার হয়েছে। সাধারণ আমজনতা থেকে সাংবাদিক পর্যায়ে চলে গেছে। চব্বিশের গণঅভ্যুত্থানে যেভাবে এক হয়ে লড়াই করেছি এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি, একইভাবে এই চাঁদাবাজকে প্রতিহত করবে ছাত্রসমাজ।’

তারা আরও বলেন, ‘চব্বিশের পরবর্তী নতুন স্বাধীন বাংলায় মনে করেছিলাম গুপ্ত হত্যা, সরাসরি হত্যা সহ চাঁদাবাজি, খুন, রাহাজানি বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়- তা দ্বিগুন আকারে সর্বত্রে ছড়িয়ে পড়েছে। ইন্টেরিম গভর্মেন্টকে বলবো— যদি এই হত্যাকাণ্ড, চাঁদাবাজদের বিচার করতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দিন। সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’

উল্লেখ্য, গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে রাত ৮ টার দিকে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করার জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho