1. dailyainerkantho@gmail.com : admin :
সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১৫|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

মিরু হাসান
  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬,
  • 17 Time View

 

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার বাঁশহাটি সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদে গভীর রাতে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মসজিদের দক্ষিণ পাশের থাই গ্লাস খুলে এর ফ্রেম নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ কমিটি।

অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ক্যাশিয়ার মোঃ শামছুর রহমান, পিতা মৃত আহম্মাদ আলী সরদার, সাং-নতুন বাজার, সান্তাহার, আদমদীঘি, বগুড়া অভিযোগে উল্লেখ করেন যে, গত ৩১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মসজিদের মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ বারান্দায় ঘুমিয়ে পড়েন। পরদিন ১ আগস্ট ২৬ ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা চোরেরা মসজিদের দক্ষিণ পাশের থাই গ্লাস খুলছে।এ সময় মোয়াজ্জিমের চিৎকারে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে পালানোর সময় তারা থাই গ্লাসটি পাশের ঝোপে ফেলে রেখে এর ফ্রেম খুলে নিয়ে যায়। অভিযোগে ফ্রেমটির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।ঘটনার বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব স্বপন, সদস্য মোঃ বিপাশসহ স্থানীয় আরও অনেকেই অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, চুরি হওয়া ফ্রেমটি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আইনগত প্রতিকার চেয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিনি আরো বলেন দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছে তদন্ত চলমান রয়েছে দ্রুত চোরদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com