1. dailyainerkantho@gmail.com : admin :
সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে- চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে সাখাওয়াত হোসেন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে- চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে সাখাওয়াত হোসেন

খাদেমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 215 Time View

 

সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে- চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে
সাখাওয়াত হোসেন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে তেতুলিয়া অবস্থিত চতুদের্শীয় বাংলাবান্দা স্থলবন্দর পরিদর্শনে এসে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, তাহলে জনগণকে হ্যাঁ ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট।

মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে।

 

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপমহাদেশের যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন, এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনাও করি, এখানে একটি রাস্তা বের করে চীন পর্যন্ত যাব। সেটা হবে না। যেতে হলে আমাদের নেপাল অথবা ভুটান যেতে হবে। তবে নেপাল এবং ভুটান যদি পোর্ট ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মংলা পোর্টকে আমরা যুক্ত করতে পারি।

তিনি বলেন, স্থলবন্দর তো কাজ করছে, পাথর আসছে, সেটা বন্ধ হয়নি। ভুটান, নেপাল ও ইন্ডিয়া থেকেও আসছে। যারা পাথরের ব্যবসা করেন তাদের জন্য এখনো কিছু বন্ধ হয়নি। তবে যাত্রী যাতায়াত কমেছে। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে কমেছে। এটার কারণ হচ্ছে যে, ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সে হিসেবে আমাদের এখানেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com