1. dailyainerkantho@gmail.com : admin :
হরিণাকুন্ডুতে সাংবাদিকদের ইফতার ও মতবিনিময় সভা - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৩|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

হরিণাকুন্ডুতে সাংবাদিকদের ইফতার ও মতবিনিময় সভা

হরিণাকুন্ডু উপজেলা সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 78 Time View

হরিণাকুন্ডু উপজেলা সংবাদদাতা,
মোঃ খলিলুর রহমান:

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠতা এবং সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে হরিণাকুন্ডু উপজেলা রিপোর্টার্স ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামী আমির আলী আজম মোহাম্মদ আবু বক্কর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি একটি দায়বদ্ধতা। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা শাখার আমির মোঃ বাবুল হোসেন এবং সেক্রেটারি ইদ্রিস আলী।
তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের দায়িত্বশীলতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু প্রেস ইউনিটের সভাপতি মোঃ লাড্ডু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।

দপ্তর সম্পাদক ছিলেন মো: খলিলুর রহমান।

ইফতার মাহফিলে হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটের প্রায় ৫০ থেকে ৬০ জন সাংবাদিক অংশ নেন। ইফতারের আগে ও পরে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন বিষয়, পেশাগত চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার দিক নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho