1. dailyainerkantho@gmail.com : admin :
বুটেক্স শিক্ষার্থীদের ৫১তম ব্যাচের নবীন বরনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৬:৩৮|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

বুটেক্স শিক্ষার্থীদের ৫১তম ব্যাচের নবীন বরনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 134 Time View

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৫১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। পূর্বনির্ধারিত ঘোষণানুযায়ী, সোমবার (৭ জুলাই) দিনব্যাপী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্বে ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছিল ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এন্ড টেকনোলজিস্টস ( আইটিইটি ) এর আহবায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস (আইইবি) এর টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. মহিউদ্দিন আহমেদ সেলিম এবং অকো-টেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. আব্দুস সোবহান সি আই পি। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।

নবীনদের উদ্দেশে উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের চার বছরের মধ্যে বিএসসি ডিগ্রি সম্পন্নে সহায়তা করা। এজন্য প্রত্যেককে স্বনির্ভর, নিয়মানুবর্তী ও অধ্যয়নমুখী হতে হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নিজের সার্বিক বিকাশে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে শিক্ষাজীবনের অগ্রগতির বিষয়ে সন্তানের খোঁজখবর রাখা। শিক্ষার্থীরা পূর্বের সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে কিনা, সেটাও নজরে রাখা জরুরি।

সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, দেশের ভেতরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে জাতীয় উন্নয়নে কীভাবে অবদান রাখা যায়, তা সর্বদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাবান্ধব পরিবেশ ব্যাহত করে— এমন কোনো আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ মোশাররফ রাফি বলেন, আজ আমাদের শিক্ষাজীবনের প্রথম দিন, সেন্ট্রাল ওরিয়েন্টেশনসহ পুরো আয়োজন আমাদের মনে আনন্দের জন্ম দিয়েছে। যেহেতু আমাদের বিভাগটি নতুন, তাই আমরা আশা করছি সিনিয়রদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাব। আমরা চাই একটি আধুনিক, ডিজিটাল ল্যাব-সুবিধাসম্পন্ন, রাজনীতিমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস।

টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী তাহনিক রহমান বলেন, ঢাকায় পড়াশোনার ইচ্ছা ছিল আমার, বুটেক্সে ভর্তি হতে পেরে খুবই আনন্দিত। আমি ফ্যাশন ডিজাইনে আগে থেকেই আগ্রহী, পছন্দের বিষয়ে পড়তে পারাটা আমার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে ৪৫তম ব্যাচের জন্য বুটেক্সে সর্বশেষ কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ব্যবধানের পর ৫১তম ব্যাচের মাধ্যমে ফের এমন একটি কেন্দ্রীয় ও বর্ণিল আয়োজন হলো। সুন্দর এই অনুষ্ঠানের পর প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নবীন শিক্ষার্থীরাও দিনটিকে স্মরণীয় করে রাখতে ছবি তোলেন এবং সহপাঠীদের সঙ্গে পরিচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com