1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশে সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় ভারত। - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ১১:১৪|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশে সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় ভারত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 151 Time View

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবাইকে নিয়ে জাতীয় নির্বাচন চায় ভারত। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল জয়সোয়ালের কাছে। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা (বাংলাদেশে) নির্বাচনকে স্বাগত জানাই, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং যাতে সবার অংশগ্রহণ থাকে।’

 

ব্রিফিংয়ে এর আগে বুধবার গোপালগঞ্জে সহিংসতা ও গুলিতে চারজন নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমাদের অঞ্চলের সব ঘটনার ওপর গভীরভাবে নজর রাখি এবং কী ঘটছে তা বিবেচনায় নিই। সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করি।’

ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ‘পূর্বপুরুষের বাড়ি’সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি নিয়ে দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি।’

আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী মাসে এক বছর পূর্ণ করতে চলেছে। এই প্রেক্ষাপটে ভারত বিশেষ গুরুত্বের উন্নয়ন প্রকল্পগুলোয় সহায়তার বিষয়টি কীভাবে মূল্যায়ন করছে? জবাবে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা ওই দেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্ব চাই।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের নেতৃত্ব পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্রসচিব (বিক্রম মিশ্রি) গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। আপনারা জানেন, দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারত্বসহ অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা চলমান রয়েছে। সুতরাং এই হলো প্রেক্ষাপট, যা থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি আমাদের অবস্থান আপনাদের দেখতে হবে।’

ভারত থেকে বাংলাদেশিদের দেওয়া চিকিৎসা ভিসা সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ‘জরুরি চিকিৎসা, শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা ইস্যু করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com