1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ ফাযিল(ডিগ্রি) মাদরাসার সভাপতি হলেন, হামিদুর রহমান সোহাগ। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:৪৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

মনোহরগঞ্জ ফাযিল(ডিগ্রি) মাদরাসার সভাপতি হলেন, হামিদুর রহমান সোহাগ।

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 166 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ(কুমিল্লা)সংবাদদাতা।

মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন, হাটিরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান ডাঃ অহিদুজ্জামানের ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হামিদুর রহমান সোহাগ। গত ৭ আগস্ট ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৬৪৭১ স্মারকে হামিদুর রহমান সোহাগকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হয়। এছাড়া বিদ্যুতসাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয় দিশাবন্দ গ্রামের আবদুল হাইকে। জানা যায়,হামিদুর রহমান শিক্ষাখাত এগিয়ে নিতে নিজের জায়গায় “মনোহরগঞ্জ মডেল একাডেমি” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা ইতোমধ্যে উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসায় সুষ্ঠু পরিবেশে শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ছাড়াও সামাজিক সংগঠন,গরিব অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন হামিদুর রহমান সোহাগ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি  অর্জন করেন।  মাদরাসার সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় মাদরাসার শিক্ষক অভিভাবক সহ এলাকার সবাই সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন অভিভাবক বলেন, বিগত দিনে সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘদিন মাদরাসাটি শিক্ষানুরাগী অভিভাবক শূন্য ছিলো, যার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় মাদরাসার শিক্ষার পরিবেশ। দেরিতে হলেও মনোহরগঞ্জ মাদরাসা একজন শিক্ষানুরাগী, সৎ ও যোগ্য অভিভাবক পেলো। অভিভাবকরা মনে করেন মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া মাদরাসাকে হামিদুর রহমান সোহাগের মেধা সু-চিন্তা এবং বিচক্ষণ নেতৃত্বে উপজেলায় একটি মডেল মাদরাসায় রুপান্তর করবেন। এদিকে হামিদুর রহমান সোহাগ মাদরাসার সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho