1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে বোদা উপজেলা সীমান্ত এলাকায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৮|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে বোদা উপজেলা সীমান্ত এলাকায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 184 Time View

 

 

পঞ্চগড়ে বোদা উপজেলা সীমান্ত এলাকায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকার ছোট যমুনা নদী থেকে মোঃ বাচ্চু শেখ( ৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি সরকার পাড়া এলাকায় সীমান্তের ওই নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সীমান্তের ছোট যমুনা নদীতে স্থানীয়রা ভাসমান মরদেহটি দেখে থানা পুলিশ ও স্থানীয় বিজিবিকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে জানা গেছে উদ্ধার হওয়া বৃদ্ধের নাম বাচ্চু শেখ। তিনি নাউতারি সরকার পাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com